আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন ৷। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং আই এল এস হাসপাতালের সহযোগীতায় সাংবাদিকদের জন্য এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার। এদিন আগরতলা প্রেসক্লাবে সামাজিক সূরত্ব মেনেই আয়োজিত হয় এই স্বাস্থ্য শিবির। এই শিবিরে হৃদরোগ, ব্লড সুগার, চক্ষু পরীক্ষা, ই সি জি সহ সাধারণ চেকআপ করা হয়। প্রায় ৫০ জন সাংবাদিক ও সংবাদকর্মী এই স্বাস্থ্য শিবিরে অংশ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান বলে জানা যায়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দেয়, সম্পাদক প্রণব সরকার, আই এল এস হাসপাতালের সহকারী ম্যানেজার মনোজ দেবনাথ প্রমুখ।আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন ৷। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং আই এল এস হাসপাতালের সহযোগীতায় সাংবাদিকদের জন্য এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার। এদিন আগরতলা প্রেসক্লাবে সামাজিক সূরত্ব মেনেই আয়োজিত হয় এই স্বাস্থ্য শিবির। এই শিবিরে হৃদরোগ, ব্লড সুগার, চক্ষু পরীক্ষা, ই সি জি সহ সাধারণ চেকআপ করা হয়। প্রায় ৫০ জন সাংবাদিক ও সংবাদকর্মী এই স্বাস্থ্য শিবিরে অংশ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান বলে জানা যায়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দেয়, সম্পাদক প্রণব সরকার, আই এল এস হাসপাতালের সহকারী ম্যানেজার মনোজ দেবনাথ প্রমুখ।