আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷। ২২শে জুন, ১৯৭০ সালে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে ছোট্ট একটি বিল্ডিং-এ (বর্তমানে আগরতলা পশ্চিম মহিলা থানা) যাত্রা শুরু করেছিল ত্রিপুরা গভর্নমেন্ট মিউজিয়াম। ২০১৩ সালের ২৬শে সেপ্টেম্বর মিউজিয়ামটি পোস্ট অফিস চৌমুহনী থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় উজ্জয়ন্ত প্রাসাদে। নামকরণ করা হয় ত্রিপুরা স্টেট মিউজিয়াম। দেখতে দেখতে ৫০ বছর অতিক্রম করে নেয় এই মিউজিয়ামটি। সোমবার (২২শে জুন, ২০২০) ত্রিপুরা স্টেট মিউজিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ছোট্ট পরিসরে সামাজিক দূরত্ব মেনেই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের মূল ফটকে বসানো রাধা কিশোর মাণিক্য বাহাদুরের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাছাড়া দুঃস্থদেরে মধ্যে মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়। প্রাসাদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।স্টেট মিউজিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নানা অনুষ্ঠান উজ্জয়ন্ত প্রাসাদে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷। ২২শে জুন, ১৯৭০ সালে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে ছোট্ট একটি বিল্ডিং-এ (বর্তমানে আগরতলা পশ্চিম মহিলা থানা) যাত্রা শুরু করেছিল ত্রিপুরা গভর্নমেন্ট মিউজিয়াম। ২০১৩ সালের ২৬শে সেপ্টেম্বর মিউজিয়ামটি পোস্ট অফিস চৌমুহনী থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় উজ্জয়ন্ত প্রাসাদে। নামকরণ করা হয় ত্রিপুরা স্টেট মিউজিয়াম। দেখতে দেখতে ৫০ বছর অতিক্রম করে নেয় এই মিউজিয়ামটি। সোমবার (২২শে জুন, ২০২০) ত্রিপুরা স্টেট মিউজিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ছোট্ট পরিসরে সামাজিক দূরত্ব মেনেই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের মূল ফটকে বসানো রাধা কিশোর মাণিক্য বাহাদুরের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাছাড়া দুঃস্থদেরে মধ্যে মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়। প্রাসাদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।