যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে সবুজ সামাজিক সংস্থার ডেপুটেশান প্রদান

5আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷। বিভিন্ন দাবীতে রাজধানীর কলেজটিলা পুলিশ ফাঁড়ীতে ডেপুটেশান প্রদান করলেন উত্তর যোগেন্দ্রনগরস্থিত সবুজ সামাজিক সংস্থা। এদিনের ডেপুটেশানে সংস্থার তরফে পুলিশের কাছে অভিযোগ করা হয়, উত্তর যোগেন্দ্রনগর, নবোদয় পারা এবং আড়ালিয়া পঞ্চবটী বাজার সহ যোগেন্দ্রনগর দত্ত পাড়া এলাকায় নেশার রমরমা ব্যবসা চলছে। পুলিশ এই বিষয়ে বিশেষ নজর দেবে বলে এদিনের ডেপুটেশানে আশা ব্যাক্ত করেন সবুজ সামাজিক সংস্থার সদস্য প্রবীর সরকার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*