আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷। রাজ্যে পাঁচ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে রেকর্ড সংক্রমণ হল রাজ্যে। শুক্রবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ২৭৫ জন। এটা এখন পর্যন্ত রাজ্যে রেকর্ড। পশ্চিম ত্রিপুরা জেলাতেই একদিনে আক্রান্ত মোট ১০৫ জন। এপর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫,০০৯ জন। তবে এদিন রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে উঠেন ৩৬৫ জন। এদিন এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।একদিনে রেকর্ড সংক্রমণ, রাজ্যে নতুন আক্রান্ত ২৭৫, পাঁচ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷। রাজ্যে পাঁচ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে রেকর্ড সংক্রমণ হল রাজ্যে। শুক্রবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ২৭৫ জন। এটা এখন পর্যন্ত রাজ্যে রেকর্ড। পশ্চিম ত্রিপুরা জেলাতেই একদিনে আক্রান্ত মোট ১০৫ জন। এপর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫,০০৯ জন। তবে এদিন রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে উঠেন ৩৬৫ জন। এদিন এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।