স্ত্রীর দায়ের আঘাতে গুরুতর আহত স্বামী, গ্রেপ্তার স্ত্রী

tlmসাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ আগষ্ট ৷। স্ত্রীর দায়ের আঘাতে গুরুতর আহত স্বামী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাটের খোয়াই ব্যারিজ সংলগ্ন এলাকায়। আহত স্বামীর নাম আব্দুল মিয়া।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন তুইমধু এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর আব্দুল মিয়া নিজের পেশার কাজ সেরে তুইমধুস্থিত নিজ ঘরে ফিরে আসে। কোন এক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। পরে আব্দুল চাকমা ঘাট বাজারে উদ্দেশ্যে আসার পথেই স্ত্রী পারভীন বিবি ধারালো দা নিয়ে স্বামী আব্দুলের গলা এবং হাতে প্রচন্ড ভাবে আঘাত করতে থাকে। এক সময় আহত আব্দুল রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে পথচারীরা তেলিয়ামুড়া দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত আব্দুলকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী পারভীন বিবিকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*