আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ আগষ্ট ৷। রবিবার ১৫ বছরের উপজাতি নাবালিকার পাতারিয়া ঘাট বন্সিবাড়ি বোনের বাড়িতে যায় টিভি দেখার জন্য। সেখান থেকে ফিরে আসার পথে রাস্তার মধ্যে তিনটি ছেলে মেয়েটির পথ আটক করে। যার মধ্যে একটি ছেলে মেয়েটির পাড়ার এবং জানা যায়, মেয়েটির আত্মীয় হয়। নাম বিকু দেববর্মা। বিকু ও তার দুই সঙ্গী মিলে মেয়েটিকে মুখে চাপা দিয়ে একটি গাড়িতে তুলে মেয়েটিকে ইনজেকশন দিয়ে বেহুশ করে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং রাতভর মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায়।এদিকে মেয়ের বাড়ির লোকজন মেয়েটি বাড়ি ফিরে না আসার জন্য অনেক খুজাখুজির পর সোমবার মেয়ের পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করা হয় বিশ্রামগঞ্জ থানায়। এদিকে জানা যায়, বিশ্রামগঞ্জ থানার পুলিশ মেয়েটির উদ্ধার করার বিষয়ে কোন প্রকার ভূমিকা গ্রহণ করেনি। তবে মেয়েটি বাড়ি ফিরে এসে সম্পূর্ণ ঘটনা খুলে বলে তার মায়ের কাছে এবং দ্বিতীয়বার বিশ্রামগঞ্জ থানায় মেয়েটির পরিবার দ্বারস্থ হলে পুলিশ বিকু দেববর্মারকে আটক করে। বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক।
