গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, অল্পতে রক্ষা রক্ষা পেলো সোনামুড়া মহকুমার কুলুবাড়ী বাজার

snmআপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ আগষ্ট ৷। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো সোনামুড়া মহকুমার কুলুবাড়ী বাজার। জানা যায়, বুধবার সকাল ১১টায় বাজারের একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার লিক করে এই আগুনের সূত্রপাত ঘটে। দোকানের মালিকের নাম মানিক বর্মণ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা। কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সঙ্গে থাকা আরও একটি মুদি মালের দোকানে আগুন লেগে যায়। মিষ্টি এবং মুদি মালের দোকানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানা যায়। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারের অন্যান্য দোকানপাটগুলো।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*