দুঃসাহসিক চুরি খোয়াইয়ে, ছাউনীর টিন কেটে মদের দোকানে চোরের হানা

IMG-20200824-WA0038গোপাল সিং, খোয়াই, ২৪ আগষ্ট || খোয়াইতে চুরির উপদ্রব ক্রমবর্ধমান। এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এক মদের দোকানে। জানা যায়, খোয়াইতে একটি মদের দোকানের পাঁচিল টপকে ছাউনীর টিন কেটে চোরের দল এই চুরিকান্ড সংগঠিত করে। রবিবার রাতে খোয়াই থানা এলাকার অফিসটিলাস্থিত সঞ্জয় রায়ের বিলেতি মদের দোকানে ঘটনাটি ঘটেছে। জানা যায়, সোমবার সকালে দোকানের এক কর্মী এসে দোকানের দরজার তালা খুলে এই চুরির ঘটনা প্রথম প্রত্যক্ষ করে। খোয়াইতে লকডাউন চলাকালিন অনেকদিন থেকেই মদ নিয়ে হাহাকার চলছে। এরই মধ্যে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ওই দোকানে ছুটে গিয়েছেন খোয়াই ফাঁড়ির পুলিশ। অন্তত লক্ষাধিক টাকার বিলাতি মদ চুরি সহ ৭০ হাজার নগদ টাকা চুরি হয়েছে বলে অনুমান করেন দোকান মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিবরণ দিতে গিয়ে দোকানের কর্মচারি জানায়, রাবিবার রাত নয়টার সময় দোকান বন্ধ করা হয়। সোমবার সকালে এসে কর্মচারি দোকানের ভিতর দেখতে পায় মালপত্র লন্ডভন্ড হয় আছে। কেস বাক্স উল্টে পড়ে রয়েছে । এমন অবস্থায় মালিককে খবর দেন তিনি। দোকান থেকে নগদ ৭০ হাজার টাকা সহ দামি দামি ব্র্যান্ডের মদ গায়েব। এখনো কি পরিমান চুরি হয়েছে তা হিসাব করা হয়নি ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*