ঘরের ভেতর অজগর সাপ, আতঙ্কে পরিবারের লোকজন

WhatsApp Image 2020-08-31 at 9.46.19 AMআপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০১ সেপ্টেম্বর ৷। রবিবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকার বাসিন্দা কিশোর দেব ও তার পরিবারের লোকজনরা রান্না করে খেতে বসেন। এমন সময় টিনের ছাউনিতে তারা কিছু শব্দ পেতে থাকে। টিনের ছাউনির দিকে যেতে দেখে প্রায় তিন ফুট লম্বা একটি অজগর সাপের বাচ্চা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশ ও বনদপ্তর কর্মীদের। পরে বনদপ্তর এর কর্মীরা এসে ওই সাপটিকে ধরে নিয়ে যায়। তেলিয়ামুড়া বনদপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানায় এই অজগর সাপটি ৩ ফুট লম্বা। উর্দ্ধতন কর্তৃপক্ষের পরবর্তী আদেশ অনুসারে এই সাপটিকে গভীর জঙ্গলে বা সিপাহীজলা চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*