আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || ফের অগ্নি কান্ডের ঘটনা রাজধানীতে। ধলেশ্বর তরুন সংঘ ক্লাব এলাকায় চন্দন চৌধুরীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি বলে জানান বাড়ির মালিক চন্দন চৌধুরী।
