আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || ১০,৩২৩ সংখ্যাটা আর প্রকৃতঅর্থে আর ১০,৩২৩ নেই। অনেকেই নানা কারনে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালো চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকের এক শিক্ষক। প্রয়াত শিক্ষকের নাম রতন দাস। মৃতের বাড়ি বামুটিয়ায়। জানা যায়, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি।
