ভারত বাংলা মৈত্রি সম্পর্ককে সুদৃড় করতে বি এস এফ’র সাইকেল র‍্যালি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ ফেব্রুয়ারী || ভারত বাংলা মৈত্রি সম্পর্ককে সুদৃড় করতে সাইকেল র‍্যালিতে আগত লোকজনদের স্বাগত জানালো ৩১নং ব্যাটেলিয়ানের বি এস এফ জোওয়ানরা।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষ্যে ভারত বাংলাদেশের মৈত্রি সম্পর্ককে সুদৃড় করার জন্য বি এস এফ’র পক্ষ্য থেকে এক সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। গত ১০ই জানুয়ারী উত্তর ২৪ পরগনার দক্ষিনবঙ্গ থেকে এই সাইকেল র‍্যালি শুরু হয়। শনিবার বিকেল ৫ ঘটিকায় বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ বি ও পি থেকে সাইকেল র‍্যালিতে আগত জোয়ানদের বরণ করে নেন ৩১নং ব্যাটেলিয়ামের বি এস এফ জোওয়ানরা। পরবর্তী সময় সন্ধ্যায় সাব্রুম মহকুমার করম টিলা বিওপিতে সাইকেল র‍্যালিতে আগত জোওয়ানদের বরণ করে নেন ৩১নং বেটেলিয়াম এর বি এস এফ জোওয়ান ও বাংলাদেশের বি জি বি কর্মীরা। জোওয়ানদের বরণ করে নেওয়ার পর সকলের উপস্থিতিতে করমটিলা বিওপি’তে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন ৩১নং ব্যাটেলিয়ান বি এস এফ’র কমানডেন্ট রাজীব কুমার ও বাংলাদেশের বিজিবি’র ৪নং ব্যাটেলিয়ানের কমানডেন্ট এম ডি সেলিম উদ্দ্যোজা। এই র‍্যালি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, গত ১০ই জানুয়ারী থেকে এই র‍্যালি শুরু হয়েছে। শনিবার ছিলো র‍্যালির ৪২তম দিন। এই ৪২ দিনে র‍্যালিতে আগত বি এস জোওয়ানরা ৩০০০ কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করেছে। এই র‍্যালি চলবে ১৭ই মার্চ পর্যন্ত। মোট ৬৬ দিনে ৪,০৯৭ কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করবে জোওয়ানরা। এই র‍্যালিটি পশ্চিম বাংলা, আসাম, মনিপুর, ত্রিপুরা ও মিজোরাম যাবে। র‍্যালিটি মিজোরামের শিকলোর বিওপি’তে গিয়ে সমাপ্তি হবে। এই র‍্যালিতে মোট ১৭ জন জোওয়ান অংশগ্রহন করেছে। ৩১নং ব্যাটেলিয়ান কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এস এফ’র উদয়পুর সেক্টরের ডি আই জি জামেল আহম্মেদ, দক্ষিন জেলার পুলিশ সুপার কুলবন্ত সিং, ৩১নং বি এস এফ’র কমানডেন্ট রাজীব কুমার, বাংলাদেশের বি জি বি ৪নং ব্যাটেলিয়ানের কমানডেন্ট এম ডি সেলিম উদ্দ্যোজা সহ অন্যান্য আধিকারিকরা। ৩১নং বি এস এফ কতৃক আয়োজিত অনুষ্ঠানে আগত লোকজনদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিলো লক্ষ্যনীয়। রবিবার সকালবেলায় এই র‍্যালিটি পুনরায় গন্তব্যস্থলে পৌঁছানোর লক্ষ্যে যাত্রা শুরু করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*