বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ মার্চ || শান্তির বাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে দক্ষিন জেলা শাসকের উদ্দ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে রিয়াং জনজাতির সমাজধিপিতি অনিং রিয়াং এর হাতে সংবর্ধনা পত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬-শান্তির বাজার বিধানসাভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলা শাসক দেবপ্রীয় বর্ধন, দক্ষিন জেলার পুলিশ সুপার কুলবন্ত সিং, বগাফা ব্লকের বি এ সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরি শঙ্কর রিয়াং সহ অন্যান্য অতিথী বৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসন্মুখে তুলে ধরেন।
পাশাপাশি এদিন সাব্রুমের মনু বনকুল ধামা দিপা স্কুল প্রাঙ্গণে মগ সমাজের সমাজপতি সুচলা মগকে সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকারের উদ্যোগে এই প্রথম ছোট, বড় সমস্ত জনজাতির সমাজপতিদের সরকারি ভাবে সম্মান এবং সাম্মানিক প্রদান করা হচ্ছে। অতীতে কখনও তা হয়নি। সমাজপতিদের সম্মান জ্ঞাপনের অর্থ সমগ্র সমাজকে সম্মানিত করা।
