গোপাল সিং, খোয়াই, ০৪ মার্চ || খোয়াই আশারামবাড়ী, হালহালি এডিসি নির্বাচন নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় খোয়াই মহকুমা শাসকের অফিসে। কিভাবে শান্তিশৃঙ্খলা বজায় রেখে নির্বাচন পরিচালনা করা যায় তা নিয়েই মুলত আলোচনা হয়। কিন্তু দেখা যায় আইপিএফটি, তিপ্রাসা, আইএনপিটি সহ পাহাড়ের কোনো রাজনৈতিক দলই বৈঠকে অংশগ্রহণ করেনি। খোয়াই মহকুমাশাসক বারবার বলার পরও পাহাড়ের আঞ্চলিক দলগুলো অংশগ্রহণ করেনি। পরবর্তী সময় অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস দলের নেতারা আলোচনায় অংশ নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার উপর আাস্থা রাখেন।
