এবিভিপি’র উদ্যোগে থানায় লিখিত মামলা দায়ের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ মার্চ || অখিল ভায়তীয় বিদ্যার্থী পরিষদের উদ্দ্যোগে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। জানা যায়, মঙ্গলবার শান্তির বাজার ডিগ্রী কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্দ্যোগে কলেজ ইউনিটের নতুন কমিটি গঠন করতে গিয়ে কলেজের কিছুসংখ্যক ছাত্রের দ্বারা আক্রান্ত হয় ইউনিটের সদস্য মনিন্দ্র দেবনাথ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের অভিযোগ, কিছু সংখ্যক কলেজ ছাত্র উদের উপর আক্রমন করে ও কলেজে থাকা সরকারি সম্পতি নষ্ট করে। এই নিয়ে ইউনিটের পক্ষ থেকে এদিন শান্তির বাজার থানায় অভিযোগ জানাতে আসলে থানার কর্তব্যরত ওসি উদেরকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। অবশেষে বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সকলে একত্রিত হয়ে পুনঃরায় অভিযোগ জানানোর জন্য শান্তিরবাজার থানায় যায়। তার পাশাপাশি এদিন কমিটি গঠনের জন্য থানা কতৃপক্ষের নিকট নিরাপত্তার দাবী জানায় ইউনিটের সদস্যরা। কিন্তু থানায় মামলা দায়ের করা হলেও থানার ওসি ছাত্রদের নিরাপত্তা প্রদান করতে পারবে না বলে জানান এমনটাই অভিযোগ ইউনিটের সদস্যদের। ইউনিটের সদস্যরা এই নিয়ে থানা কতৃপক্ষের ব্যবহারে মর্মাহত হয়ে সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উবরেদেন। তারপাশাপাশি ঘটনার সাথে জরিত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি করে ইউনিটের সদস্যরা। এই মামলা দায়ের করার জন্য থানায় যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিভাগ সংগঠন মন্ত্রী সুমা জমাতিয়া, জেলা সংযোজক সুদীপ গোপ, প্রদেশ সহ-সম্পাদক বেবিলোন দেবর্বমা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*