ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ১৮ বছরের যুবতীকে দখতে হাসপাতালে সাংসদ প্রতীমা ভৌমিক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || আচমকাই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয় মেলাঘরের ১৮ বছরের এক যুবতী। এই যুবতীর নাম প্রীতি সাহা। পেশায় সব্জী ব্যবসায়ী। জানা যায়, উন্নত চিকিৎসার জন্য তাঁর বাবার পক্ষে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্থিক অপ্রোতুলতার সৃষ্টি হয়। ফলে রাজধানীর জিবি হাসপাতালেই চলে চিকিৎসা।
বৃহস্পতিবার সাংসদ প্রতীমা ভৌমিক এই যুবতীটিকে হাসপাতালে দেখতে যান। তিনি তার পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, বর্তমানে রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের জটিল অস্ত্রোপচারে প্রীতি ক্রমেই সুস্থ হয়ে উঠছে প্রীতি সাহা। বিশেষ ধরনের এই অস্ত্রোপচারের জন্য অত্যাবশ্যকিয় কিছু সরঞ্জাম প্রয়োজন হলে, তাৎক্ষণিক বহিঃরাজ্য থেকে সেগুলি আনার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, প্রথম থেকেই তাঁর সুস্থ্যতার লক্ষ্যে পাশে থাকার চেষ্টা করেছি। তিনি ঈশ্বরের কাছে প্রীতির সুস্বাস্থ্য কামনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*