আন্তর্জাতিক ডেস্ক ।। কম্বোডিয়ার রাস্তায় নগ্ন হয়ে বন্ধুদের সাথে বাইক চালানোর দায়ে গ্রেপ্তার হলেন এক ব্রিটিশ ছাত্র। ক্রফোর্ড ব্রাউন নামের ওয়েস্ট ওফ দি স্কটল্যান্ড ইউনিভার্সিটির ২৪ বছরের ওই ছাত্রের সাথে গ্রেপ্তার করা হয় তাঁর আরো ২ সঙ্গীকে।
তাঁরা হলেন ২২ বছরের ফিনল্যান্ডের নাগরিক ক্যাটারিনা আরনিও এবং ইতালির গিয়ানকারলো অ্যালোকা (৩০)। ওই দুই জন ব্রাউনের বাইকে নগ্ন অবস্থায় চড়েছিলেন। দেশের সুন্দর সংস্কৃতি ও প্রথা লঙ্ঘনের দায়ে তাঁদের গ্রেপ্তার করেছে কম্বোডিয়া পুলিশ।
ডেইলি মেল-এ প্রকাশিত খবরে জানা গেছে, কম্বোডিয়ার এক পুলিশ অফিসার থানার বাইরে ব্রাউনদের নগ্ন হয়ে বাইকে চড়ে যেতে দেখেন। এরপরই পুলিশের একটি দল তাঁদের ধাওয়া করে। তাঁদের থামতে বলে। কিন্তু তাঁরা থামেননি। এরপরই পুলিশ রাস্তা ঘিরে ব্রাউনদের গ্রেপ্তার করে।
পুলিশের বক্তব্য, নগ্ন হয়ে বাইক চালিয়ে অশ্লীল আচরণ করেছেন ওই বিদেশীরা। কম্বোডিয়ার সংস্কৃতি ও আইন এ ধরনের আচরণ বরদাস্ত করে না। তাই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও অভিযুক্তরা শুল্ক না মিটিয়েই কম্বোডিয়ায় প্রবেশ করেন।
