তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

জাতীয় ডেস্ক, কলকাতা, ০৫ মে || তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানচন্দ্র রায়, জ্যোতি বসুর এই দু’জনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার সেই মুখ্যমন্ত্রী, যিনি তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে বসলেন। মঙ্গলবার সকালে তিনি পৌঁছন রাজভবনে। মমতার সঙ্গে একই গাড়িতে ছিলেম অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কোভিড অতিমারীর কারণে অনুষ্ঠানে সব মিলিয়ে ৫০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। এই তালিকায় নাম ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আমন্ত্রিতের তালিকায় ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কথা সিবিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। কিন্তু তিনিও আসেননি। অপরদিকে, দলীয় কর্মীদের উপর ‘হামলা’র প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।
এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করান পশ্চিম বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। অনুষ্ঠানে অনুপস্থিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*