বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুন || রাজ্যে এডিসি নির্বাচনে পালাবদলের পর তিপ্রা মথা দলের সদস্যরা সঠিকভাবে কাজ করতে পারছেনা বলে অভিযোগ। সোমবার বিজেপি’র বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে বগাফা ব্লকের বিডিও রূপন দাসের নিকট এক ডেপুটেশন প্রদান করলো তিপ্রা মথা দলের নেতৃত্বরা। উনাদের অভিযোগ, এডিসি এলাকায় উনারা সঠিক ভাবে রেগার কাজ পাননা। আর যারা রেগার কাজ করছে উনারা টাকা পাচ্ছেননা বলে অভিযোগ। এই ডেপুটেশনে যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তার দিকে লক্ষ রেখে শান্তির বাজার থানার পক্ষ থেকে ব্লক চত্বরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ডেপুটেশন প্রদান শেষে মন পাথর তিপ্রা মথা দলের কার্যালয়ে গিয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সন্মেলনে আজকের এই ডেপুটেশন ও বিজেপি’র বিরুদ্ধে নানান অভিযোগের কথা তুলে ধরে তিপ্রা মথা দলের নেতৃত্বরা। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের ডিভিশনাল কমিটির সভাপতি হরেন্দ্র রিয়াং, সাংগঠনিক রাজ্য কমিটির সিনিয়র লিডার রানা কিশোর রিয়াং, রাজ্য কমিটির সহ-সভাপতি সহানু মগ, বীরচন্দ্র মনুর সাবজোনাল চেয়ারম্যান রঞ্জীত রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা।
