ফের ৭ দিনের জন্য রাজ্যে বাড়ানো হল করোনা কারফিউর মেয়াদ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || রাজ্যে করোনা কারফিউর আরও মেয়াদ বৃদ্ধি করা হলো। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী ৯ই জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যে করোনা কারফিউর মেয়াদ বৃদ্ধি করা হল। পাশাপাশি আগামী ১০ই জুলাই ভোর ৫টা পর্যন্ত রাজ্যে নাইট কারফিউর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই নাইট কারফিউ সন্ধ্যা ৬টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই করোনা কারফিউ আগরতলা পুর নিগম এলাকায় সহ রাণীর বাজার পুর পরিষদ, জিরানীয়া নগর পঞ্চায়েত, উদয়পুর পুর পরিষদ, কৈলাশহর পুর পরিষদ, পানিসাগর নগর পঞ্চায়েত, ধর্মনগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ এবং বিলোনিয়া পুর পরিষদ এলাকায় জারি থাকবে। বাকি পূর্বের সকল বিধিনিষেধ ও সরকারী নির্দেশিকা অপরিবর্তিত রাখা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*