আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || আবারও দুবাই যাচ্ছে ত্রিপুরার কাঁঠাল। রাজ্যের কুইন আনারস ও লেবুর পর দ্বিতীয় পর্যায়ে ফের রাজ্যের কাঁঠাল যাচ্ছে দুবাই।
রাজ্যের কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এক সোস্যাল মিডিয়া বার্তায় লিখেন, রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে অবিচল রাজ্য সরকার। শুধু উৎপাদন বৃদ্ধি নয়, বাজারজাত করার ক্ষেত্রেও উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত বলে তিনি সোস্যাল মিডিয়া বার্তায় উল্লেখ করেন।
