করোনায় মৃত্যু আরও ৪ জনের, আক্রান্ত ৪৭৪ জন, সুস্থ হয়ে উঠেন ৪৭২ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৭৪ জন। সুস্থ হয়ে উঠেন ৪৭২ জন। এদিন পজিটিভিটি রেইট হল ৫.৬৭ শতাংশ। এদিন সর্বমোট ৮,৩৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৪৭৪ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে।
এদিন রাজ্যে আক্রান্ত ৪৭৪ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ১২৬ জন। জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে পশ্চিম জেলাই উর্ধ্বে।
তাছাড়া সিপাহীজলায় ৪১, গোমতী জেলায় ৪০, উত্তর ত্রিপুরায় ৫১, খোয়াই ৩৯, ঊনকোটি ৬৬, ধলাই ৬০ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্ত ৬২ জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*