আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || আগরতলার পশ্চিম জয়নগরস্থিত মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় মিঠু চক্রবর্তী নামক এক ব্যক্তি প্রায় পঞ্চাশ জন শিশুর মধ্যে দুধের প্যাকেট বিতরণ করেন। করোনা মহামারির মধ্যে শিশুরা যেন অপুষ্টিতে না ভোগে তাই এই উদ্যোগ বলে জানান জনৈক এই ব্যক্তি। এই ব্যক্তির কার্যকলাপকে ভূয়শী প্রশংসা জানিয়ে পাশে এসে দাঁড়ান এলাকার সকল সমাজ প্রেমি লোকেরা।
