কুরবানির জন্য ৩৫টি পরিবারের জন্য ৫টির বেশি গরুর অনুমতি না দেওয়ায় ক্ষোভ স্থানীয়দের

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ জুলাই || সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর ব্লকের মতিনগর সীমান্তবর্তী গ্রাম ইউ এন সি নগর। যা তাঁরকাটার ওপারে অবস্থিত। এই গ্রামে ৩৫টি সংখ্যালঘু পরিবারের বসবাস। আগামী ২১শে জুলাই মুসলমানদের পবিত্র কুরবানি ঈদ উৎসব। এই ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বীরা কুরবানির জন্য গরু ক্রয় এবং বিভিন্ন ধরনের পশুও বিক্রি শুরু করেছেন। হাতে গোনা আর মাএ কয়েক দিন বাকি। করোনা মহামারির প্রকোপ থাকা স্বত্তেও ঈদের প্রস্থুতি তুঙে। সীমান্তের ওপারে থাকা সংখ্যালঘু লোকজন বড়ই বেকায়দায় এবং সমস্যায় পড়েছে। তাদের অভিযোগ, ৩৫টি পরিবারকে কেমন করে প্রশাসন ৫টি গরু সীমান্তের ওপারের লোকজনদের কুরবানির জন্য অনুমতি দেন। বি এস এফ ২১৬নং গেইট দিয়ে পাঁচটি গরুর বেশি নিতে দিচ্ছেনা প্রশাসন। এতগুলো পরিবারের মধ্যে পাঁচ টি গরু দিয়ে কিভাবে কোরবানি দিবেন তা নিয়েই এখন বড়ই সমস্যার মধ্যে জীবন যাপন চলছে।বি এস এস এফ ক্যাম্প এমনকি স্থানিয় প্রধানের সঙ্গে আলোচনা করেও কোনো রকম সুরাহা করতে পারিনি স্থানীয়রা। অবশেষে বাধ্য হয়ে মহকুমা প্রশাসকের দারস্থ হয়েছেন এই সংখ্যালঘু পরিবারগুলো। কিন্তু দুর্ভাগ্য এস ডি এম সাহেবের সঙ্গে মিলিত হতে পারেনি। হাতে সময় নেই গরু বাজারও কমে গেছে। থাকলেও অনুমতি না পাওয়া গেলে কিভাবে কোরবানির গরু ক্রয় করবেন। এখন দেখার বিষয় প্রশাসন তাদের ঈদ করার সুযোগ দেয় কি না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*