আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || প্রয়াত হলেন রাজ্যের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ইলা লোধ। সোমবার বিকাল ৩টা ৩০ মিনিট নাগাদ কলকাতার আই এল এস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পরিবার সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। দীর্ঘ লড়াই সংগ্রাম করে তিনি খ্যাতির চূড়ায় পৌঁছে ছিলেন। তাঁর মৃত্যুতে রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
