সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ জুলাই || খোয়াই তুলাশিখরের কলাবাগান এলাকায় বাইক দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক ও এক যুবতী। জানা যায়, চাম্পাহাওর থানাধীন কলাবাগান একলব্য ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে। আহত রোজ দেববর্মার (১৬) অবস্থা গুরুতর হওয়ায় জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে আহত বেনিয়ান দেববর্মা (২১) ও দীনেশ দেববর্মা (১৯) জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
