নাবালিকা ধর্ষণ ও ৭ মাসের অন্তঃসত্ত্বা কান্ডে অভিযুক্ত শাসক দলের বহিষ্কৃত নেতা শ্যামল সরকারকে গ্রেপ্তার করলো পুলিশ

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ জুলাই || ১৬ বছর বয়সি নাবালিকা ধর্ষণ ও ৭ মাসের অন্তঃসত্ত্বা কান্ডে অভিযুক্ত শাসক দলের বহিষ্কৃত নেতা শ্যামল সরকারকে সোমবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জানা যায়, গত ১৬ই জুলাই তেলিয়ামুড়া থানায় ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালীটিলা এলাকার ১৬ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল শাসক দলেরই ২৪নং বুথের বুথ সভাপতির বিরুদ্ধে। এই বিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি মামলা রজু করা হয়েছিল নাবালিকার পরিবারের পক্ষ থেকে।মামলা হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তৎপর হয়ে শাসক দলের বহিস্কৃত নেতাকে পাকড়াও করতে ময়দানে নামে। সোমবার তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে গোপনে খবর আসে নাবালিকা ধর্ষণ ও অন্তঃসত্ত্বা কান্ডের মূল অভিযুক্ত শ্যামল সরকার নিজ বাড়িতে রয়েছে। সেই খবর মোতাবেক তেলিয়ামুড়া থানার পুলিশ সাদা পোশাকে অভিযুক্ত তথা ধর্ষক শ্যামল সরকারের বাড়ি গিয়ে তাকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*