পাথর বোঝাই ট্রিপার গাড়ি উল্টে গুরুতর আহত গাড়ীর চালক

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ অক্টোবর || আবারো ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটল আসাম-আগরতলা জাতীয় সড়কে। বুধবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিট নাগাদ বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে TR 01 X 1931 নম্বরের একটি পাথর বোঝাই ট্রিপার গাড়ি উল্টে গুরুতর আহত হয় ট্রিপার গাড়ীর চালক। জানা যায়, ঐ ট্রিপার গাড়ির চালকের নাম খুলিলুর রহমান। বয়স ৫৮ বছর। বাড়ি রাজধানী আগরতলার রাজনগর এলাকায়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীদের দূর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত গাড়ির চালক খুলিলুর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*