বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ অক্টোবর || বাংলা বিভাগের শিক্ষক চেয়ে পথ অবরোধে বসলো ছাত্র ছাত্রীরা। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম জোলাইবাড়ী কে টি এইচ এস ইংলিশ মিডিয়াম স্কুলে। জানা যায়, বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষকে অন্যত্র বদলী করা হয়েছে। এইনিয়ে বুধবার সকালে জোলাইবাড়ী-বিলোনীয়া যাতায়তের রাস্তায় অবরোধে বসে ছাত্র ছাত্রীরা। ছাত্রছাত্রীরা এই নিয়ে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান, বাংলা বিষয়ের শিক্ষককে বদলি করে বিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানের একজন শিক্ষক দেওয়া হয়েছে। ছাত্র ছাত্রীরা জানায়, বিগতদিনেও বিদ্যালয়ে একজন রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক রয়েছে। তাই সকলে বাংলা বিষয়ের শিক্ষক চাইছে। ছাত্র ছাত্রীরা জানান, বিদ্যালয়টি ইংলিশ মিডিয়াম হলেও ইংরেজি বিভাগের একজন শিক্ষক রয়েছে। তাই বিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষকের প্রয়োজন। অপরদিকে বিদ্যালয়ের পরিকাঠামোর দিকদিকে বিভিন্ন অসুবিধার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরে ছাত্র ছাত্রীরা। এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার উপপ্রধান, বিদ্যালয়ের এস এম সি কমিটির সদস্য, জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত ও জোলাইবাড়ীর বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যন্যরা বিদ্যালয়ে উপস্থিত হয়। এলাকার উপপ্রধান রামপ্রসাদ ভৌমিক সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করা হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন অসুবিধাগুলি দ্রুততার সহিত সমাধানের চেষ্টা করা হবে বলে জানান উপপ্রধান। তিনি এও জানান, এলাকাবাসীর ইন্দনে আজকে ছাত্রছাত্রীরা পথ অবরোধে বসে। তিনি জানান, বিদ্যালয়ে অপর একজন বাংলা বিভাগের শিক্ষকের জন্য আবেদন করা হবে। এলাকার জনপ্রতিনিধিরা জানান, এই বিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষক স্বল্পতা দূর করতে প্রচেষ্টা চালানো হবে। ছাত্র ছাত্রীরা জনপ্রতিনিধিদের পতিশ্রুতি পেয়ে অবশেষে অবরোধ মুক্ত করে।
