ত্রিপুরায় ড্রাগস ও HIV-র স্থান নেই – বিশ্ব এইডস দিবসে এই হোক আমাদের শপথ ও লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর || ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। রাজ্যেও এইদিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের ত্রিপুরায় ড্রাগস ও HIV-র স্থান নেই” বিশ্ব এইডস দিবসে এই হোক আমাদের শপথ ও লক্ষ্য। তিনি বলেন, ড্রাগসের ব্যবহারিক প্রয়োগ ও HIV-র সংক্রমণের বিরুদ্ধে প্রয়োজন যুদ্ধকালীন তৎপরতায় মহিলা-সহ সকলের প্রতিজ্ঞাবদ্ধ সম্মিলিত প্রয়াস। এইডসের চিকিৎসার লক্ষ্যে রাজ্যে জাতীয়মানের প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সংক্রমিতদের দ্রুততার সঙ্গে চিহ্নিতকরণের মাধ্যমে ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরিসেবা প্রদানের প্রক্রিয়া চলছে। এইডস সম্পর্কে সম্যক ধারণা ও সংক্রমিতদের দূরে না সরিয়ে, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে যতনে আগলে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*