গোপাল সিং, খোয়াই, ১০ ডিসেম্বর || ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াইতে সরকারী বিদ্যালয় বেসরকারীকরণের রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্য সরকারের জারি করা শিক্ষা বিরোধী কালো ফরমান পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার সকালে খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এই ফরমান পোড়ানোর কর্মসূচিটি পালন করে বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের সদস্য সদস্যরা। এদিনই কর্মসূচি নেতৃত্বে ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের নেত্রী সায়ন্তিকা দেব, এসএফআই নেতৃত্ব নারায়ন দাস সহ অন্যান্যরা। এই প্রতিবাদ কর্মসূচি থেকে নেতৃত্বরা জানান, সরকারি স্কুল গুলিকে বেসরকারিকরণ করার ফলে সাধারণ গরিব মানুষের ছেলে মেয়েদের বেতন দিয়ে পড়াশোনা করতে হবে। যার তীব্র প্রতিবাদ জানায় সংগঠন। অবিলম্বে এই কালো ফরমান বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে ভারতের ছাত্র ফেডারেশন বলেও জানান নেতৃত্বরা।
