আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ১৯ ডিসেম্বর || ছেলের চোখের চিকিৎসার জন্য অসহায় মায়ের আবেদন। নেই ছেলের বাবা। ১১ বছর থেকে মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে বড় করে লেখা পড়া করাচ্ছে মা। বর্তমানে সোনামুড়া তামসাবাড়িতে ঘর ভাড়া নিয়ে জীবন কাটাচ্ছে আনারকলি। জানা যায়, সোনামুড়া থানাধীন সীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আনারকলি বেগমের ১১ বছরের ছেলে রোহিত খান জন্মের তিন বছর পর থেকে চোখের সমস্যা ভুগছে। গত দুই বছর ধরে আর্থিক অবস্থা খারাপ থাকায় আর ডাক্তার দেখেতে পারে নি। গত ৮ই ডিসেম্বর রোহিত স্কুলে যাওয়ার পর হঠাৎ চোখের সমস্যা বেড়ে যায়। স্কুলে অজ্ঞান হয়ে পড়ে। তখন আগরতলায় ডাক্তারে কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেদেয় রাজ্যের বাহিরে নিয়ে চিকিৎসা করাতে হবে রোহিতকে। তা না হলে সে ধিরে ধিরে চোখে আর দেখবে না। যদিও সে এখন চশমা ব্যবহার না করলে দেখতে পারে না। জানা যায়, রোহিত মেধাবী ছাত্র। কিন্তু বহিঃরাজ্য নিয়ে গিয়ে চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা নেই মা আনারকলির কাছে। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে চোখের জল ফেলে সরকার এবং সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন করেন অসহায় মা আনারকলি।
