সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ ডিসেম্বর || উপজাতি সম্প্রদায়ের লোকেদের ত্রিড়িং উৎসব তথা নববর্ষ উৎসব থেকে ফেরার পথে কোন পথ দুর্ঘটনায় আহত হয় ১ উপজাতি ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন খাসিয়া মঙ্গল এলাকায় অমরপুর-তেলিয়ামুড়া সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, খাসিয়ামঙ্গল স্কুল এলাকায় পড়ে থাকতে দেখে প্রদীপ দেববর্মার নামে জনৈক এক ব্যক্তিকে। প্রত্যক্ষদর্শীরা কাল বিলম্ব না করে নিজেদের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহাকুমার হাসপাতাল দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তেলিয়ামুড়া হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক কিংবা কোন গাড়ি ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় উনাকে। বর্তমানে উনি হাসপাতালে চিকিৎসাধীন।
