নানা আয়োজনে খোয়াইয়ে ৭৭তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস উদযাপিত

গোপাল সিং, খোয়াই, ২৭ ডিসেম্বর || খোয়াইয়ে সোমবার ৭৭তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস উদযাপিত হয়েছে। সকালে মহকুমার বিভিন্ন অঞ্চলে পতাকা উত্তোলন ও জনশিক্ষা আন্দোলনের উদ্গাতা প্রাণপুরুষ প্রয়াত কিংবদন্তী জননেতা দশরথ দেব সহ অন্যান্য প্রয়াত নেতৃবৃন্দের প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা নিবেদন করা হয়। জনশিক্ষা দিবসের তাৎপর্য্য ব্যাখ্যা করে হয় সংক্ষিপ্ত আলোচনায়। সন্ধ্যায় হয় প্রদীপ প্রজ্বলন।
দিবসটি উদযাপন কর্মসূচীর অংগ হিসেবে এদিন সকালে সি পি আই (এম)’র জেলা কার্য্যালয়ে গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিৎ দেববর্মা। নেতৃবৃন্দের প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা নিবেদন করেন রঞ্জিৎ দেববর্মা, জি এম পি’র কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, গণ আন্দোলনের নেতা নির্মল বিশ্বাস, বিদ্যুৎ ভট্টাচার্য্য ও আলয় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে বক্তব্য রাখেন রঞ্জিৎ দেববর্মা। এর আগে রামচন্দ্রঘাটের আমপুরায় জনশিক্ষা আন্দোলনের উদ্গাতা প্রাণপুরুষ প্রয়াত দশরথ দেবের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জি এম পি’র সহ-সভাপতি রঞ্জিৎ দেববর্মা, সহ-সম্পাদক পদ্ম কুমার দেববর্মা সহ বিশ্বরঞ্জন দেববর্মা, সমরেশ দেববর্মা প্রমুখ।আমপুরা বাজারেও প্রয়াত জননেতাদের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমপুরায়ও নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।
৭৭তম জনশিক্ষা দিবসের কর্মসূচি হয় চাম্পাহাওর অন্চলেও। এখানে জি এম পি’র পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শচীন্দ্র দেববর্মা। নেতৃবৃন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জি এম পি’র বিভাগীয় সম্পাদক সুবোধ দেববর্মা, পবন দেববর্মা, শ্রীকান্ত দেববর্মা প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শচীন্দ্র দেববর্মা। জনশিক্ষা দিবস উদযাপন করা হয় আশারামবাড়ী অন্চলেও। এখানে পতাকা উত্তোলন করেন বিদ্যাচরণ দেববর্মা। ঐতিহাসিক আন্দোলনের নেতৃবৃন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অজিৎ দেববর্মা।রাজনগরে পতাকা উত্তোলন করেন জি এম পি’র বিভাগীয় নেতা নরেশ দেববর্মা। নেতৃবৃন্দের প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা নিবেদন করেন নন্দলাল দেববর্মা, সুশান্ত দেববর্মা। বেলছড়া অন্চলে পতাকা উত্তোলন করেন জি এম পি’র অঞ্চল সম্পাদক হৃদয় দেববর্মা। কুমারী মধুতী রুপশ্রী অঞ্চলে পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতা ধনচন্দ্র দেববর্মা। নেতৃবৃন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নীলু দেববর্মা।
এদিনের কর্মসূচীতে জনশিক্ষা দিবসের তাৎপর্য্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে জি এম পি’র সহ সভাপতি রন্জিৎ দেববর্মা জাতি উপজাতি মৈত্রী অক্ষুন্ন রেখে শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের আহ্বান জানান। এছাড়া ও তিনি শিক্ষায় বেসরকারীকরণের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্যও আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*