ইংরেজি বিষয়ক শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে তালা ঝোলালো ছাত্র-ছাত্রীরা

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ ডিসেম্বর || ইংরেজি বিষয়ক শিক্ষকের দাবিতে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝোলালো। ঘটনা তারাচাঁদ রুপিনি পাড়া এস বি স্কুলে সোমবার সকাল। ঘটনার বিবরণে জানা যায়, নিবেদিতা দাস নামে একজন ইংরেজি বিষয়ক শিক্ষিকা এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে এই ইংরেজি বিষয়ক শিক্ষিকাকে অন্যত্রে ডেপুটেশনে চলে যেতে হয় বিগত কয়েক মাস পূর্বে। পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীরা ইংরেজি বিষয়ক শিক্ষিকাকে এই বিদ্যালয়েই পুনরায় ফিরিয়ে আনার জন্য দাবি জানাতে থাকে। ছাত্র-ছাত্রীদের এই দাবিটি নিয়ে বিদ্যালয়ের এসএমসি কমিটি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিষয়টি তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক এবং খোয়াই জেলা শিক্ষা অধিকর্তাকে জানিয়েছিল তিন তিন বার। কিন্তু খোয়াই জেলা শিক্ষা অধিকর্তা সমরেন্দ্র নাথ দাস এবং তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক ছাত্র-ছাত্রীদের কেবল আশ্বাসই দিয়ে যায়। এমনিতেই তারাচাঁদ রুপিনি পাড়া এস বি স্কুলে শিক্ষক-শিক্ষিকার সংকট। এর উপর ডেপুটেশনের নামে ইংরেজি বিষয়ক শিক্ষিকাকে অন্যত্র চলে যেতে হয়। মূলত ছাত্র-ছাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে সোমবার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশ করা মাত্রই ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। আদতে ছাত্র-ছাত্রীদের দাবির বিষয়টি নিয়ে খোয়াই জেলা শিক্ষা অধিকর্তা এবং তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের মধ্যে অনেকটা ঠেলাঠেলি ঘর ক্ষুধা রক্ষা কর। আদৌ ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবী খোয়াই জেলা শিক্ষা অধিকর্তা এবং তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক কতটা গুরুত্ব দিয়ে দেখছে এটা প্রশ্ন চিহ্ন থেকে গেল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*