ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বিদ্যার্থী উৎসব অনুষ্ঠিত

গোপাল সিং, খোয়াই, ২৪ জানুয়ারি || সম্পূর্ণ কোভিড বিধি মেনে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো নবীন বিদ্যার্থী উৎসব। দশরথদেব মেমোরিয়াল কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত। আয়োজিত অনুষ্ঠানে দেবী সরস্বতী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অমিত রক্ষিত সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ। এদিন আলোচনা করতে গিয়ে অমিত রক্ষিত বলেন, কলেজে পড়াশোনার সাথে সাথে জানার আগ্রহ বাড়াতে ও নিজেদের ভবিষ্যত তৈরী করার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসুর মতো মনিষীদের আদর্শে অনুপ্রাণিত হতে। পাশাপাশি দেশ সেবায় নিজেদের নিয়োজিত হতে তিনি ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা ছাত্র-ছাত্রীদের শিক্ষায় শিক্ষিত হয়ে চিন্তাধারার বিকাশ ঘটানোর মধ্য দিয়ে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বলেন, সরকার আমাদের প্রতিটি মানুষ ও বর্তমান প্রজন্মের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকার ব্যপকভাবে কাজ করছে। কাজেই সরকার প্রদত্ত সুফলগুলো কাজে লাগিয়ে ভবিষ্যত গড়ার ক্ষেত্রে নিজেদের আন্তরিক হতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। এদিন কলেজের ছাত্র দেবাঞ্জন বিশ্বাস, কলেজের টিচার কাউন্সিলের সেক্রেটারী ড. সত্যদেব মিশ্র আলোচনা করেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. ভুষন চন্দ্র দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*