আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || ৫-খয়েরপুর মন্ডলে যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার এক বাইক র্যালী করা হয়। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল। এদিন বিজেপি সরকারের চার বছর পূর্তি উপলক্ষে ধন্যবাদ র্যালি করা হয় বলে জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।
