আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || দূরদূরান্ত থেকে আসা রোগীর আত্মীয় পরিজনদের জন্য প্রতিদিন ১ (এক) টাকায় অন্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে। বটতলার পর এদিন দ্বিতীয় শাখা হিসেবে আই জি এম হাসপাতালের সামনে এই পরিষেবার সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রীয় বর্ধণ, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ।
