পিলাক ফার্মার প্রোডিওসার কোম্পানী লিমিটেডের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ মার্চ || শুক্রবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী কমিউনিটি হলে পিলাক ফার্মার প্রোডিওসার কোম্পানি লিমিটেডের উদ্দ্যোগে ফার্মার ক্লাবের সদস্যদের নিয়ে এনুয়েল জেনারেল বডি মিটিং অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যন বিকাশ বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইসচেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী কৃষি দপ্তরের সেক্টর অফিসার অসীম দেবর্বমা, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্য অতিথীবৃন্দরা। এই আলোচনাসভা শেষে সংবাদমাধ্যমের সামনে অনুষ্ঠানের আলোচ্যবিষয় গুলি তুলে ধরলনের এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য ও বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*