স্বাস্থ্য দপ্তরর উদ্দ্যোগে বিশেষ স্বাস্থ্য শিবির আয়োজিত লাউগাং বুদ্ধ মন্দিরে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ মার্চ || লোকজনদের সুস্থ রাখতে প্রতিনিয়ত নানান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ দক্ষিন জেলার স্বাস্থ্য দপ্তর। শুক্রবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লাউগাং বুদ্ধ মন্দিরে স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যোগে অভিঞ্জ চিকিৎসৎকদের নিয়ে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ জগদীশ নমঃ নিজে উপস্থিত থেকে লোকজনদের স্বাস্থ্য পরিক্ষা করেন। লোকজনদের স্বাস্থ্য পরিক্ষার পাশাপাশি রোগ প্রতিরোধে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই স্বাস্থ্য শিবির সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন ডঃ জগদীশ নমঃ। স্বাস্থ্য দপ্তর কতৃক আয়োজিত এইধরনের স্বাস্থ্য শিবিরে আয়োজন করায় ও দক্ষিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক উপস্থিত থেকে লোকজনদের স্বাস্থ্য বিষয়ক পরিষেবা প্রদানে আনন্দিত শান্তির বাজারের লোকজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*