আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মার্চ || শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি দলের সদর জেলা (গ্রামীণ ও শহর) আয়োজিত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ বিজেপি সরকারের অন্যান্য নেতৃত্বরা।
এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আত্মচিন্তনমূলক অন্বেশন দ্বারা শ্রেষ্ঠ গুন চিহ্নিতকরণ ও অভ্যান্তরীণ নিয়ত পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যৎ দিশা চূড়ান্তকরণ আবশ্যক।
দুশ্চিন্তা ও উত্তেজনামুক্ত চিত্তে, নিজস্বতা নির্মিত অপরিবর্তিত প্রথম স্বচ্ছ ব্যক্তি ইমেজ জনমানসে গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার সহায়ক। জন আস্থার প্রতি যথার্থ সম্মাননা স্বরূপ বিগত দিনের অনুন্নয়নের ট্র্যাক বদলে, বর্তমানে রাজ্যে তৈরী হওয়া সর্বাঙ্গীন বিকাশের ট্র্যাকে রাজ্যের স্বভিমানি নাগরিকরা স্বাচ্ছন্দ উপলব্ধি করছেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত ভাবনায় সত্যের পথে অগ্রসরমানতার গতিপথ, সর্বদাই অপ্রতিরোদ্ধ।
মুখ্যমন্ত্রী বলেন, অভ্যান্তরীণ ও বাহ্যিক ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে নিবিড় জন সংযোগ, সচেতন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে মেলে ধরার সহায়ক। ভারতীয় জনতা পার্টির সদর জেলা (গ্রামীণ ও শহর) আয়োজিত সাংগঠনিক বৈঠকে, বর্তমান সরকারের জন কল্যাণে ন্যায়নিষ্ঠ ভাবনা ও প্রবাহমান বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয় বলে জানান তিনি।
