সবুজ পতাকা নেড়ে ১৬টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মার্চ || শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ১৬টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি সবুজ পতাকা নেড়ে এই অ্যাম্বুলেন্সগুলির যাত্রা শুরুর সবুজ সংকেত দেন।
এরপর মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিকাঠামোর অত্যাধুনিকীকরণ ও উন্নত পরিষেবার বিকেন্দ্রীকরণের সুফল স্বরূপ ওপেন হার্ট সার্জারি সহ স্বাস্থ্য ক্ষেত্রে গুচ্ছ সাফল্যের নজির স্থাপিত হচ্ছে। নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিতকরণের লক্ষ্যে সংকল্পবদ্ধতার পথে আরও গতিসঞ্চার হেতু, স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন ১৬টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ১২টি অ্যাম্বুলেন্স বিভিন্ন মহকুমায় ও অবশিষ্ট ৪টি পৃথক জেলার পিএইচসি সেন্টার গুলিতে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জটিল রোগের চিকিৎসা সুযোগ সহ উন্নত স্বাস্থ্য পরিষেবার দ্বারা রেফারের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনাই আমাদের অন্যতম লক্ষ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*