আগরতলায় বিজেপি কর্মী সমর্থকদের বিজয় উল্লাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || পাঁচ রাজ্যের ফলাফলের পর থেকেই বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে বিজয় উল্লাসে মেতে উঠে বিজেপি কর্মী নেতৃত্ব কাউন্সিলর সহ অন্যান্যরা।
বৃহস্পতিবার ভারতের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। এদিন সকাল থকেই টানটান উত্তেজনায় গণনা চলছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় বিজেপি’র জয়জয়কার। উত্তর প্রদেশ, উত্তরাখান্ড, গোয়া ও মণিপুরে বিজেপি জয় লাভ করে এবং পাঞ্জাবে কংগ্রেসকে পেছনে ফেলে আম আদমি পার্টি ক্ষমতায় আসে।
এদিন বিজেপি’র জয়জয়কারে আগরতলার বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সকলের মধ্যে মিষ্টি বিতরণ করেন। পাশাপাশি এদিন পাঁচ রাজ্যের ফলাফলের পর রাজধানী আগরতলায় বিজেপি’র তরফে বিশাল র‍্যালি সংগঠিত হয়। এদিন বিজেপি কর্মী সমর্থকরা শহরে বাজি পটকা পুড়িয়ে গেরুয়ে আবিরে মেতে উঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*