কোভিড-১৯ টিকা – সচেতনতামূলক প্রচার অভিযানে টিকা রথের সূচনা

গোপাল সিং, খোয়াই, ১১ মার্চ || “সুস্থ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া” এবং কোভিড মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে শুক্রবার সকালে খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে বিশেষ অভিযানের অঙ্গ হিসেবে “টিকা রথের” সূচনা হয়। ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা উদ্যোগে খোয়াই জেলা তিন দিনব্যাপী প্রচার অভিযানের টিকা রথের সবুজ পতাকা নাড়িয়ে সূচনা করেন খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ নির্মল সরকার ও জেলা ইমুনাইজেশন অফিসার ডাঃ বিক্রম দেববর্মা। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশেষ অভিযানের অঙ্গ হিসেবে এই “টিকা রথের” প্রচার অভিযান করবে ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা খোয়াই জেলায় তিন দিন ব্যাপী। খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, জেলার যে সমস্ত জায়গায় নাগরিকরা এখনো কোভিড ভ্যাকসিন নেয়নি। তাদেরকে ভ্যাকসিনেশনের অধীন নিয়ে আসা এবং ১০০ শতাংশ ভ্যাক্সিনেশনের কাজ সম্পন্ন করার জন্য ভলেন্টিয়ার্স হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এই টিকা রথের ব্যবস্থা করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*