খাদ্য দপ্তর কর্তৃক সম্পূর্ণ মহিলা পরিচালিত ন্যায্য মূল্যের ডিলারশিপ প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ || বর্তমান সরকারের সময়ে মহিলাদের অধিকার ও আত্মমর্যাদা সুনিশ্চিতিকরণের দ্বারা নারী শক্তি উন্মেষ ও সামাজিক অংশীদারিত্বে এসেছে উর্দ্ধগতি। যার ফলস্বরূপ সম্প্রতি খাদ্য দপ্তর কর্তৃক মহিলা পরিচালিত ন্যায্য মূল্যের ডিলারশিপ প্রদান করা হয়। সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটি ন্যায্য মূল্যের দোকানের শুভ দ্বারোদঘাটন করা হয়। শুক্রবার হাইরমারা টিলায় এই ন্যায্য মূল্যের দোকানের শুভারম্ভ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিমি মজুমদার। তিনি বলেন, ‘আমি আশাবাদী সংশ্লিষ্ট ন্যায্য মূল্যের দোকানের ডিলার, কর্মীগণ অত্যন্ত দৃঢ়তার সহিত গ্রাহকদের সর্বোচ্চ পরিষেবা দিতে সচেষ্ট থাকবেন’।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*