বিভিন্ন সমস্যায় ভূগছে বেতাগা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মার্চ || শান্তিরবাজার মহকুমার বেতাগা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়টি নানান সমস্যায় ভূগছে। জানা যায়, এই বিদ্যালয়ে ক্লাস ৬ থেকে ক্লাস ১২ পর্যন্ত ২২১ জন ছাত্রছাত্রী রয়েছে। এই বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ১০ জন। বিদ্যালয়ে ক্লাস ১ থেকে ক্লাস ৫ পর্যন্ত মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১০২ জন ও শিক্ষকের সংখ্যা ৩ জন। এই কয়েকজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন চলছে। এতে করে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে বলে অভিযোগ। তার পাশাপাশি ছাত্র ছাত্রীরা সঠিকভাবে শিক্ষা গ্রহন করতে পারছে না। এই বিদ্যালয়ে ইতিহাস ও রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষকের সল্পতা রয়েছে। এছারা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বসার জন্য বেঞ্চের সল্পতা রয়েছে বলে জানা যায়। এই বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষনের জন্য মিঠুন দে নামে একজন শিক্ষক রয়েছে। কিন্তু উনার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। অভিবাকদের অভিযোগ, তিনি বিদ্যালয়ে সঠিকভাবে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষন প্রদান করেন না। বিদ্যালয়ে পাশে তিনি একটি ব্যাবসায়ীক প্রতিষ্ঠান খুলে রেখেছে। বিদ্যালয়ের ছাত্রদের সেই প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে প্রশিক্ষন প্রদান করা হয় বলে অভিযোগ। এই সকল অভিযোগের কথা ও বিদ্যালয়ের নানান সমস্যার কথা সংবাদমাধ্যমের সামনে জানান, বিদ্যালয়ের এস এম সি কমিটির চেয়ারম্যান। তিনি জানান, বিদ্যালয়ের এইসকল সমস্যার কথা উর্ধতর কতৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই তিনি চাইছেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দ্রুততার সহিত যেন দপ্তর পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*