রাজ্যে প্রবেশ করা ৫ জন বাংলাদেশিকে হাইকমিশনের সহযোগিতায় তুলে দেওয়া হল বাংলাদেশের আত্মীয় পরিজনদের হাতে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || বহুদিন আগে তাঁরকাটার বেড়া টপকে বাংলাদেশি কিছু নাগরিক ভারতে প্রবেশ করে। জানা যায়, ৫ জন বাংলাদেশি নাগরিক বহুদিন আগে ভারতে এসেছিল। কিন্তু কিভাবে ভারতে তারা এসেছিল, এই ব্যপারেতারা কেউ কিছু বলতে পারে না। জানা যায়, তারা আগরতলা নড়সিংগড়স্থিত সাইক্রেটিক হাসপাতলে চিকিৎসাধীন ছিল। সুস্থ হওয়ার পর শুক্রবার ত্রিপুরা সরকার ও আগরতলাস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনের সহযোগিতায় তাদেরকে বাংলাদেশ তাদের আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয় আখাউড়া চেকপোস্ট দিয়ে। এই ব্যাপারে আগরতলাস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনের হাইকমিশন আরিফ মোহাম্মদ বিস্তারিত জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*