আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || পেট্রোল ডিজেল ও জ্বালানি গ্যাস সহ বিভিন্ন দ্রব্যের লাগামহীন ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে এক গণধর্না আয়োজন করা হয়। এদিনের এই গণধর্নায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব জারিতা লাইটফ্লাং, সদর জেলা কংগ্রেস সভাপতি সুব্রত সিংহ, ওয়ার্কিং সভাপতি সুশান্ত চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গ্যাস সিলিন্ডারের উপর মালা পরিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন উপস্থিত সকলেই।
উল্লেখ্য,বপেট্রোল ডিজেল জ্বালানি গ্যাস সহ বিভিন্ন দ্রব্যের লাগামহীন ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার উনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে এক কর্মীসভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, সুদীপ রায় বর্মন, কেন্দ্রীয় নেতৃত্ব সাজারিতা, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং সভাপতি সুশান্ত চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় সহ অন্যান্য নেতৃবৃন্দগন।
