কাঞ্চনপুর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে মত মিনিময়ে মুখ্যমন্ত্রী, সক্রিয় রাজনীতিতে আসতে চায় ছাত্র দিনবন্ধু

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল || বৃহস্পতিবার কাঞ্চনপুর সফরে গিয়ে বেশকিছু কর্মসূচীতে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন কাঞ্চনপুরে বিদ্যালয়ের নবনির্মিত ভবন, কস্তুর্বা গান্ধী ছাত্রী আবাস সহ ১০০ শয্যা বিশিষ্ট নব নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করেন তিনি। এরপর কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে মত মিনিময় করেন তিনি।
এদিন কাঞ্চনপুরে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতার সময় কাঞ্চনপুর মহাবিদ্যালয়ের ছাত্র দিনবন্ধু নাথ মুখ্যমন্ত্রীকে জানায় যে সে বড় হয়ে সক্রিয় রাজনীতিতে আসতে চায়। কারণ রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় সে। রাজনীতি হচ্ছে সমাজ পরিবর্তনের অন্যতম একটি মাধ্যম। এই কথা শুনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের খুব ভালো লাগল যে রাজ্যের যুবারাও এখন ব্যতিক্রমী চিন্তাভাবনা রেখে রাজনীতিতে আসতে প্রেরিত হচ্ছে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, একটা সময় ছিল যখন যুবারা রাজনীতিতে আসতে চাইতনা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন থেকে দেশে এক নতুন স্বচ্ছ ও সুস্থ রাজনীতির পরিবেশ গড়ে উঠেছে তখন থেকে যুবারাও রাজনীতির প্রতি আকর্ষিত হতে শুরু করেছে।
এদিন তিনি বলেন, গন্তব্য পথে চ্যালেঞ্জ মোকাবিকার দৃঢ়তা, অনড় ভাবনা, সাফল্য প্রাপ্তির পথে গতি সঞ্চারিত করে। আগামীর রূপরেখা অনুসারে, নিজের নিহিত গুনকে বাস্তবিক প্রয়োগ দ্বারা সম্ভাবনাময় দিক নির্ভর দক্ষতা ও শিক্ষা গ্রহণ, উপার্জনক্ষম সুনিশ্চিত ভবিষ্যত দিশা চয়নের সহায়ক। তিনি বলেন, গতানুগতিক শিক্ষা গ্রহণের পাশাপাশি, নিজেদের অধিকার সুনিশ্চিতিকরণে ছাত্র ছাত্রীদের স্বার্থে গৃহীত গুচ্ছ পরিকল্পনা সম্পর্কে অবহিত থাকা আবশ্যক। শিক্ষাকে জাতীর মেরুদন্ড আখ্যায়িত করেও, এই অবহেলিত ক্ষেত্রটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় শিক্ষা নীতির সংশোধনী, এক বলিষ্ঠ পদক্ষেপ। তিনি বলেন, রোজগারী মানসিকতা স্বনির্ভর ব্যক্তিত্ব তৈরির সহায়ক, আর স্বনির্ভর ব্যক্তিত্বই সমৃদ্ধশালী প্রদেশ নির্মাণের অন্যতম শর্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*