আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল || বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ আইটি বিজনেস সামিট ২০২২ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় শিল্প অনুকূল গুচ্ছ সুযোগকে কাজে লাগিয়ে ডাটা সেক্টর সহ ত্রিপুরা – বাংলাদেশ অভ্যন্তরীণ সম্ভাবনাময় অন্যান্য ক্ষেত্রে উপযোগী শিল্পস্থাপনের সহায়ক। মুখ্যমন্ত্রী বলেন, চিটাগং স্থল-বন্দর উন্মোচন দ্বারা, দুই দেশেরই আর্থিক সমৃদ্ধির সুযোগ সম্প্রসারিত হবে। ঢাকা, চিটাগং এর সাথে আগরতলার বিমান পরিষেবা সূচনা সহ বাংলাদেশের নাগরিকরা যেন মহারাজা বীর বিক্রম বিমান বন্দর হয়ে সহসায় যাতায়াতের সুযোগ পায়, এই বিষয়ে ত্রিপুরা সরকারের ইতিবাচক পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বাণিজ্যিক সম্ভাবনাতেও গতি আনবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের অন্যতম শর্ত যোগাযোগের অত্যাধুনিকীকরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজর আন্তরিক দৃষ্টির ফলে, যোগাযোগের প্রতিটি ক্ষেত্রে দ্রুততম নয়া দিগন্ত উন্মোচিত হয়েছে রাজ্যে l
তিনি বলেন, ডিজিটালাইজেশন, স্বচ্ছতার সাথে সাথে পরিষেবা প্রদানের অন্যতম মাধ্যম। প্রযুক্তিনির্ভর বাণিজ্য, সীমানার গন্ডিতে অপ্রতিরুদ্ধ। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নির্ভর বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক বিনিময়ের পথকেও মসৃন করে। মুজিব সুপুত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে, বাংলাদেশ জিডিপি সহ অনেকাংশেই সাফল্যের নজির স্থাপন করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
